এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে (হানিট্র্যাপ) জিম্মি করে অর্থ আদায়কারী একটি প্রতারক চক্রের নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার একটি সাদা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়া এলাকার মোছা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার মো. রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর পূর্বপাড়া এলাকার মো. সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ এলাকার মো. নাঈম হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর এলাকার এক স্কুলশিক্ষকের সঙ্গে নওগাঁ শহরের বাসিন্দা চামেলী আক্তার মিলির পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে তাদের মধ্যে মাঝেমধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হতো। গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা আছে বলে ওই শিক্ষককে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে নেন মিলি।
শিক্ষক সরল বিশ্বাসে ওই বাসায় পৌঁছালে মিলি ও তার সহযোগীরা তাকে একটি কক্ষে আটকে ফেলেন। পরে মারধর ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর জোরপূর্বক ৩০০ টাকার একটি সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর এবং দুই লাখ টাকার একটি চেক লিখে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষক বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চক্রটির মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প ও চেকটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এটি একটি সুসংগঠিত আন্তঃজেলা প্রতারক চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে ও নারী সদস্যের মাধ্যমে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে আসছিল। অনেক সময় ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত তারা।
নওগাঁ সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মার্চ ২৫, ২০২৫
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।