এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পতিসর সড়কের সৌন্দর্যবর্ধন, বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষক দলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিটি বাস্তবায়নে অর্থায়ন করেছে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাল গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং সড়কের নান্দনিকতা বাড়াতে তাল গাছের ভূমিকা অনস্বীকার্য। কবিগুরুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পতিসরমুখী সড়কটিকে মনোরম ও পরিবেশবান্ধব রূপ দিতেই এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “গাছ প্রকৃতির প্রাণ। তাই শুধু চারা রোপণ করলেই চলবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আগামীতে এ অঞ্চলের প্রতিটি সড়কের দু’পাশে পরিবেশবান্ধব গাছ লাগানোর এই ধারা অব্যাহত রাখা হবে।”
উল্লেখ্য, পরিবেশবান্ধব এ কর্মসূচির আওতায় পতিসর থেকে নওদোলী পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে মোট ৩ হাজার তালের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. ফারুক।
এ ছাড়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।