এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৩০০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়া এলাকার শারমীন খানম (২৮) ও মিম আক্তার (২০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার কদমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর কদমতলীসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আগস্ট ২৬, ২০২৬
আগস্ট ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।