এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম নিয়ে জরুরি বার্তা দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের তথ্য যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ জটিলতার কারণে ই-পাসপোর্ট সরবরাহ পেতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। এই সাময়িক বিলম্বের জন্য প্রবাসীদের ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সৌদি প্রবাসীদের মাঝে ই-পাসপোর্টের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে প্রতি মাসে গড়ে প্রায় ১১ হাজার পাসপোর্টের আবেদন নেওয়া (এনরোল) হতো, সেখানে দূতাবাসের বাড়তি প্রচেষ্টায় গত দেড় মাসেই ৬৫ হাজারের বেশি প্রবাসীর বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
ই-পাসপোর্ট সেবার সর্বশেষ অগ্রগতির তথ্য তুলে ধরে দূতাবাস জানায়:
ইতোমধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট প্রবাসীদের মাঝে বিতরণ করা হয়েছে।
২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে মুদ্রণ (প্রিন্টিং) অবস্থায় রয়েছে।
২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ-পরবর্তী কার্যক্রম চলমান আছে।
এছাড়া দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী পরিচালিত বিশেষ ক্যাম্পে আরও ১৫ হাজার ২০০টি আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কাজ চলছে।
পাসপোর্ট পেতে বিলম্বের কারণ:
দূতাবাস জানায়, মূলত আবেদন প্রক্রিয়াকরণ এবং তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কিছু জটিলতার কারণে পাসপোর্ট হাতে পেতে দেরি হচ্ছে। এর মধ্যে প্রধান কারণগুলো হলো:
১. আবেদনে ভুল তথ্য প্রদান করা।
২. জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে গরমিল থাকা।
৩. পূর্ববর্তী একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা থাকা।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং পাসপোর্ট প্রাপ্তি দ্রুততর ও সহজ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।
মার্চ ২৬, ২০২৪
জানু ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।