এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দেশীয় অস্ত্রের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ কর্মকর্তারা হলেন—হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি রাশিদুল ইসলামকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমীন ও এএসআই আব্দুল মতিন। পুলিশ তাকে ধরে ফেলার পর রাশিদুল লুঙ্গি পরিবর্তন করে প্যান্ট পরে আসার কথা বলে ঘরের ভেতরে যান। এরপর ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে আকস্মিকভাবে ওই দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহত দুই পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল ইসলাম জানান, হামলায় এসআই রুহুল আমীনের শরীরে গভীর জখম হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এই হামলার ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সেপ্টেম্বর ২৬, ২০২৪
সেপ্টেম্বর ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।