‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ৫:৪৭ পিএম
শেয়ার করুন:
‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের সমীক্ষার কাজ ইতোমধ্যে সম্পন্ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং খুব শিগগিরই তিস্তাপাড়ের মানুষ এ বিষয়ে কাঙ্ক্ষিত সুখবর পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের মানুষের জীবনমান ও সামগ্রিক আর্থসামাজিক প্রেক্ষাপটে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।” 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী ফিতা কেটে নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি চারা রোপণ করেন। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি এবং জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ। 

এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।