এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তাসহ আরও দুইজন আহত হয়েছেন, যাঁদের মধ্যে কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনা প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যরা হলেন—সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১) ও সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬)। এ ঘটনায় আহত হয়েছেন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) এবং সৈনিক (ড্রাইভার) জোবায়ের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণ এলাকায় ফিল্ড ফায়ারিং চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান এবং একজন সেনা কর্মকর্তাসহ দুইজন আহত হন।
দুর্ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তবে ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে সামরিক হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
আইএসপিআর আরও জানিয়েছে, প্রশিক্ষণের সময় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
আগস্ট ১, ২০২৬
জুলাই ৬, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।