এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) কলেজের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ফয়জুল হকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হাসনাবাদ ঐতিহ্যবাহী বড় মিনার মসজিদের খতিব ও ফরিদপুর নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মো. ফজলুর রহমান।
হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস এবং রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান এবং কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফাহিম বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বলেন, "হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।"
আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জানু ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।