এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেছেন, "আমি আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিময়, মাদকমুক্ত ও যানজটমুক্ত ফরিদপুর গড়তে চাই। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে জনগণের সেবাপ্রতিষ্ঠানে পরিণত করাই আমার মূল লক্ষ্য। দল-মত ও বিশ্বাসের ঊর্ধ্বে উঠে আমি সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চাই।"
সোমবার (১১ মে) সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত এই প্রশাসককে এ সংবর্ধনা দেওয়া হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আফজাল হোসেন খান পলাশের রাজনৈতিক দূরদর্শিতা ও জনসম্পৃক্ততার প্রশংসা করেন। তারা জেলার উন্নয়নে তাকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে জেলা পরিষদের নিজস্ব পাঠাগার ও যাত্রী ছাউনিসহ বন্ধ হয়ে যাওয়া সেবামূলক কার্যক্রমগুলো পুনরায় চালু এবং ফরিদপুরে একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের দাবি জানান সাংবাদিকরা।
বক্তারা উল্লেখ করেন, আফজাল হোসেন খান পলাশ একটি ঐতিহ্যবাহী সাংবাদিক পরিবারের সন্তান। তার পরিবারের সদস্যরা সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং তিনি নিজেও জেলা পরিষদ প্রকাশিত ‘গণমন’ পত্রিকার উপদেষ্টা। তাই সাংবাদিকদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ফরিদপুরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে।
প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে বলেন, "ফরিদপুরের উন্নয়নের জন্য আমরা ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। খুব দ্রুত একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।" তিনি প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, জাহিদ রিপন, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, সাজ্জাদ হোসেন রনি, নাজিম বাকাউল, মশিউর রহমান খোকন, বেলাল চৌধুরী, রেজাউল হক, নার্গিস পারভীন, বি কে শিকদার সজলসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।