এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিতর্কিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (সিএ) মো. ইয়াসির আরাফাতকে অবশেষে বদলি করা হয়েছে। সোমবার (১১ মে) পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই বদলি কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, নাজিরপুর উপজেলা পরিষদের সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মো. ইয়াসির আরাফাতকে জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে, জিয়ানগরে কর্মরত একই পদের কর্মচারী শাহারিয়াকে নাজিরপুর উপজেলা পরিষদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সিএ ইয়াসির আরাফাতের বিরুদ্ধে সরকারি কাজে অনিয়ম, গুরুত্বপূর্ণ ফাইল গায়েব এবং ক্ষমতার অপব্যবহারসহ অসংখ্য অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে, নাজিরপুর হাসপাতালের রোগীদের খাবার বরাদ্দে নয়ছয় এবং বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নির্মাণকাজ শেষ না করেই প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া সরকারি পদে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করার তথ্যও সামনে আসে।
তার এসব অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি নিয়ে দৈনিক নয়া দিগন্ত, কালের কণ্ঠ ও ঢাকা মেইলসহ বেশ কিছু জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এসব ঘটনার প্রেক্ষিতেই তাকে নাজিরপুর থেকে সরিয়ে জিয়ানগরে বদলি করা হলো বলে ধারণা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।