এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাচীর পা ভেঙ্গে দিয়ে ভাতিজা। গুরুতর অবস্থায় চাচীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ গ্রামের বিধান ভক্তের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে বিবেক হালদারের। এই বিরোধীয় সম্পত্তি নিয়ে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিন্ডার এক পর্যায় চাচী রেবা রানী ভক্তের উপর ভাতিজা বিবেক হালদার হামলা করে পা ভেঙ্গে দেয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রেবা ভক্তের স্বামী বিধান ভক্ত বাদী হয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই রাতেই এসআই মো.মিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন।
অভিযুক্ত ভাতিজা বিবেক হালদার মোবাইল ফোন ব্যবহার না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে এসআই মো.মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ভারত | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।