ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ১:৩২ পিএম
শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে দুটি তাজা ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ককটেল দুটির সন্ধান মেলে। ককটেলের সঙ্গে পাওয়া চিরকুটটিতে লেখা ছিল—*‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’*। 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকাসহ আশপাশের এলাকায় আগে থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যেই ককটেল ও চিরকুট উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। 

ঘটনাস্থলটি তাৎক্ষণিকভাবে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কে বা কারা জনমনে আতঙ্ক ছড়াতে ককটেল ও চিরকুট রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।