এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে বিএনপির গুলশান অফিস থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
নিহত ছাত্রদল নেতা পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সৌরভ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে গুলশান লেকের পাশে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা সৌরভের ওপর অতর্কিতে হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ কর্মী—দুঃসময়ের একজন সাহসী সৈনিক। এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।” তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের ভাই সাইফুল ইসলাম জানান, “আমাদেরকে পুলিশ কল দিয়ে জানায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। তবে সে আমাদের কিছু বলেনি কেন ঢাকায় এসেছিল। আমরা এখন হাসপাতালে আছি।”
ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, “আমরা থানায় আছি, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
এ বিষয়ে জানতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।