এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ী জেলা কারাগারে জনমানুষের নেতা দুর-সমায়ের সাহসী যোদ্ধা আপোষ হীন একজন জন নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু ও তার সহযোগী যোদ্ধা পাপ্পুসহ মোট ৭০ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা গণভোটেও অংশ নেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানান জেল সুপার মো. এনামুল কবির।
জেলা কারাগার সূত্র জানায়, বর্তমানে কারাগারে মোট বন্দী ৫২১ জন। এর মধ্যে হাজতি ৩৫৫ জন। সাজাপ্রাপ্ত বন্দী ১৬৫ জন। শ্রেণিপ্রাপ্ত বন্দী রয়েছেন ১ জন। বন্দীদের মধ্যে পুরুষ ৫০২ জন এবং নারী ১৯ জন। ৫২১ জনের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৭০ জন বন্দী।
জেল সুপার জানান, মোট ৯৭ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ৭০ জন ভোট দিয়েছেন। ২৩ জন বন্দী জামিনে মুক্ত হয়ে কারাগার ত্যাগ করেছেন। রেজিস্ট্রেশনে ভুলত্রুটির কারণে তিন জনের ব্যালট পেপার নির্বাচন কমিশন থেকে আসেনি। একজন বন্দীর ভোট ফরিদপুরে সম্পন্ন হয়েছে।
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য কারাগারে দুটি বুথ স্থাপন করা হয়। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৩ আগস্ট, ২০২৬
সারাদেশ | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।