এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর একটি সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের মাঠে এ মহড়া আয়োজন করা হয়।
মহড়ার আগে সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র সাংবাদিকদের জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনী সার্বক্ষণিকভাবে মাঠে সক্রিয় রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জেলার ছয়টি সংসদীয় আসনে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মহড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাবের সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি ও সমন্বয় সক্ষমতা প্রদর্শন করা হয়।
ফেব্রু ১৪, ২০২৫
মে ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।