এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। জেলাটির নতুন ডিসি হিসেবে হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে এবং নতুন এসপি হিসেবে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।
এদিকে, রোববার সকাল থেকেই গোপালগঞ্জ শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের সড়কগুলোতে মিছিল ও মহড়া দেন। এ সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ব্যাপক তাণ্ডব চালান।
এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে এই পরিবর্তন আনা হলো।
অক্টোবর ১৭, ২০২৬
নভেম্বর ১৪, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।