গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

অনলাইন ডেস্কঃ
১৭ অক্টোবর, ২০২৬ ৫:১৪ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস’-এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার বিকালে সফিপুরে অবস্থিত ওই ওষুধ কারখানার ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন থেকে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।