এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে রামকৃষ্ণ মিশন আশ্রম।
শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের চর কমলাপুরস্থ রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সুরবানন্দ উপস্থিত থেকে প্রায় ২৫০ জন সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। এ সময় আশ্রমের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুর্গাপূজার সার্বজনীন আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই প্রতিবারের মতো এবারও এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁরা বিশ্বাস করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে।
এদিকে উৎসবের প্রাক্কালে নতুন বস্ত্র পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। এমন মানবিক ও মহতী উদ্যোগের জন্য তাঁরা রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৭ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৭ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৭ অক্টোবর, ২০২৬
ঢাকা | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।