এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৭ অক্টোবর)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে তাঁর জন্মভূমি নোয়াখালীতে দিনব্যাপী দোয়া মাহফিল, কোরআন খতম, পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও তবারক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে নোয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুম আব্দুল মালেক উকিলের সমাধিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হয়। বাদ জোহর তাঁর পরিবারের উদ্যোগে জেলা মডেল মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ও নোয়াখালী মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে এই জাতীয় নেতাকে স্মরণ করছে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুল মালেক উকিল ১৯২৪ সালের ১ অক্টোবর নোয়াখালীর তৎকালীন সুধারাম থানার (বর্তমান সদর উপজেলা) রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে বিজ্ঞ আইনজীবী ও প্রজ্ঞাবান রাজনীতিক। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ—দেশের প্রতিটি ঐতিহাসিক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।
আব্দুল মালেক উকিল তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও বিরোধীদলীয় নেতা এবং পরবর্তী সময়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির গুরুদায়িত্বও সফলভাবে পালন করেন।
১৯৮৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দূরদর্শী রাজনীতিবিদ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান এবং মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার কথা স্মরণ করে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।
আগস্ট ৫, ২০২৬
সেপ্টেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।