এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তিনি এই হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং এ বিতর্কিত মন্তব্য করেন।
তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে আর কোনো অজুহাত চলবে না। সেখানে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”
একই সঙ্গে তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধ নেব—এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, অর্জুন সিংয়ের এমন বক্তব্য এমন এক সময়ে এলো, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের বিজয় দিবস এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দুই বছরেরও বেশি সময় পর আগামী ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস সূত্রে এই তথ্য জানা গেছে। অর্জুন সিংয়ের এই উসকানিমূলক মন্তব্য দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আগস্ট ১, ২০২৬
অক্টোবর ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৫ নভেম্বর, ২০২৬
বিনোদন | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।