এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাত ও তীব্র ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় এই সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
পূর্বাভাস অনুযায়ী, দিল্লিতে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রাজধানী দিল্লির পাশাপাশি আশপাশের এলাকা—নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদেও এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। ভারী বর্ষণের ফলে দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের আশপাশে ইতোমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকালের কর্মব্যস্ত সময়ে এমন পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট ও যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং এই সময়ে বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ ছাড়া আগামী দিনগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।