এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী একটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার ঠিক আগমুহূর্তে মদ্যপ অবস্থায় ধরা পড়েছেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাইলট সংকটের কারণে সংশ্লিষ্ট ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিও পরিবর্তন করতে বাধ্য হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
জানা গেছে, জুরিখ বিমানবন্দরে দায়িত্ব গ্রহণের আগে নিয়মমাফিক ‘ব্রেথ অ্যানালাইজার’ (অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা) পরীক্ষায় ওই পাইলটের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) অবহিত করে। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, পরীক্ষায় অ্যালকোহল শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ককপিট ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। পরে উচ্চতর চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করে তাকে সাধারণ যাত্রী হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, চূড়ান্ত মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়া ও পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার ক্রুদের মধ্যে মদ্যপান ও মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার বেশ কিছু ঘটনা সামনে এসেছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ভারতগামী একটি ফ্লাইট পরিচালনার আগে অ্যালকোহলের গন্ধ পাওয়ায় এক পাইলটকে আটক করা হয়েছিল। এছাড়া সম্প্রতি মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আরেক পাইলটকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। বিশেষ করে গত বছরের জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনার পর থেকে পাইলটদের নিরাপত্তা বিধি ও পেশাগত আচরণের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা, সুরক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। নতুন করে এই ঘটনা ঘটার পর সংস্থাটির ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান সব পাইলটকে দায়িত্ব পালনের আগে অ্যালকোহল বা নিষিদ্ধ মাদক গ্রহণের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা পাঠিয়েছেন এবং পেশাগত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে তাদের অভ্যন্তরীণ নজরদারি ও পরীক্ষা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে।
আগস্ট ১৫, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
আগস্ট ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।