এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উয়েফা নেশন্স লিগে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে তুরস্ককে ১-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে ফ্রান্স। এর মধ্য দিয়ে নতুন কোচ জিনেদিন জিদানের প্রথম ম্যাচটিও স্মরণীয় করে রাখল ফরাসিরা। তবে জয়ের আনন্দের মাঝেই বড় দুঃসংবাদ পেয়েছে দল; হাঁটুর চোটে পড়ে চলমান আন্তর্জাতিক উইন্ডো থেকে ছিটকে গেছেন দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে দলকে এগিয়ে নিলেও গোল উদযাপন পুরোপুরি উপভোগ করতে পারেননি। গোলের পরপরই আঘাত পেয়ে মাঠে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ৫৮তম মিনিটে আবার মাঠে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় কোচ জিদান তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন।
ম্যাচ শেষে এমবাপ্পের চোটের বিষয়টি নিশ্চিত করে তাকে ক্লাবে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দেন জিনেদিন জিদান। ফরাসি কোচ বলেন, “পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক মনে হচ্ছে না। তার হাঁটুতে ফোলা ভাব রয়েছে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, তাই তাকে মাদ্রিদে ফিরে যেতে হচ্ছে।”
ফরাসি ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, এমবাপ্পের হাঁটুর টেন্ডনে চোট লেগেছে। মাদ্রিদে ফিরে ক্লাবের অধীনে বিস্তারিত স্ক্যান ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।
তুরস্কের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করা ফ্রান্সের সামনে এখন ব্যস্ত সূচি। আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে তারা। এরপর স্তাদে দ্য ফ্রান্সে ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের মুখোমুখি হবে ফরাসিরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে দলের সেরা তারকা এমবাপ্পেকে ছাড়াই লড়তে হবে জিদানের দলকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।