এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনায় গভীর রাতে ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়ক ও পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া তাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেড়া কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী, চাটমোহর ও বেড়া উপজেলায় পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার লালন শাহ সেতু মোড় এলাকায় ঢাকা-পাবনা-কুষ্টিয়া মহাসড়কে একদল ছাত্রলীগ নেতাকর্মী অবস্থান নেন। তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল ব্যাহত করেন। বিক্ষোভকালে তাদের সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শিরহান শরীফ তমালসহ স্থানীয় শীর্ষ নেতাদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
একই রাতে পাবনা-চাটমোহর আঞ্চলিক সড়কেও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা পাবনা জেলা ছাত্রলীগ নেতাদের নামে স্লোগান দেন।
অন্যদিকে, ‘সর্বাত্মক ধর্মঘটের’ ডাক দিয়ে বেড়া ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মসূচি চলাকালীন বিভিন্ন ছবি ও ভিডিও পাবনা জেলা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করতে দেখা গেছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
অক্টোবর ২০, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।