এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের দাপ্তরিক কার্যক্রম গতিশীল ও আইনশৃঙ্খলা রক্ষায় টহল ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে একটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে গাড়িটি প্রদান করা হয়।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি নতুন এই গাড়ির প্রতীকী চাবি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা ও সহযোগিতা সুদৃঢ় করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "নতুন এই যানবাহন যুক্ত হওয়ায় শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের আওতাধীন এলাকায় পুলিশের জরুরি রেসপন্স, নৈশ টহল এবং দূরবর্তী ও দুর্গম চরাঞ্চলে দ্রুততম সময়ে সেবা পৌঁছানো অনেক সহজ ও বেগবান হবে।" এ সময় তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ সেন্টু মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে পুলিশি কার্যক্রমে নতুন গাড়ি সংযোজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ এলাকাবাসী। তাদের মতে, এর ফলে এলাকায় নজরদারি বাড়বে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা নিতে পারবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৪ অক্টোবর, ২০২৬
ভারত | ২৪ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৪ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।