এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে উজান থেকে তীব্র বেগে পানি নামতে থাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানির তীব্র চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরবর্তীতে বেলা ১১টায় পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে।
এদিকে নদীর পানি বৃদ্ধিতে হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান (নিজ শেখ সুন্দর, বাঘের চর), সিঙ্গামারি (ধুবনী), সিন্দুর্না, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়নের চরাঞ্চলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি বাড়ার কারণে এসব এলাকার বাদামক্ষেত, ধানের বীজতলা এবং মিষ্টিকুমড়াসহ নানা ধরনের উঠতি ফসল প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, সকাল থেকে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সার্বিক বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, "উজান থেকে অতিরিক্ত পানি আসায় নদী ফুলে-ফেঁপে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যারেজের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। বন্যা মোকাবিলায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তিস্তা তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।"
জানু ১৪, ২০২৫
অক্টোবর ৮, ২০২৪
নভেম্বর ২৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বলিউড | ৫ আগস্ট, ২০২৬
জাতীয় | ৫ আগস্ট, ২০২৬
লালমনিরহাট | ৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।