এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইলিশের মৌসুমের শুরুতেই চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে দেখা মিলেছে এক বিশাল আকৃতির ইলিশের। প্রায় ৩ কেজি ওজনের এই মাছটি রেকর্ড ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। বিশাল এই ইলিশটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রেতা, বিক্রেতা ও উৎসুক জনতার মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি বাজারে বিক্রির জন্য আনা হলে তা দেখতে শত শত মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে ডাকের (নিলাম) মাধ্যমে ঢাকার অনিক নামের এক ব্যবসায়ী সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নেন।
আড়ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়া সংলগ্ন মেঘনা নদীতে সুজন নামের এক জেলের জালে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। বেশি লাভ ও ভালো দাম পাওয়ার আশায় জেলে সুজন মাছটি বিক্রির জন্য চাঁদপুরের বড়স্টেশন বাজারে নিয়ে আসেন।
বড়স্টেশন বাজারের ‘শান্তি আড়ত’-এর মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, ইলিশটির সঠিক ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম (প্রায় ৩ কেজি)। নিলামে প্রতি মণ ইলিশের দাম উঠেছিল ৩ লাখ ৫ হাজার টাকা। সেই হিসাবে এই মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ৭ হাজার ৬২৫ টাকা। বাজারে বড় আকারের ইলিশের বিপুল চাহিদা থাকায় প্রত্যাশার চেয়েও অনেক ভালো দাম পাওয়া গেছে।
বাজারের আড়তদারদের মতে, ইলিশের মূল মৌসুম এখনো পুরোদমে শুরু হয়নি। তবে দেশের দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ইতোমধ্যে ছোট-বড় ইলিশ ধরা পড়তে শুরু করেছে। বাজারে বর্তমানে বড় আকারের ইলিশের সরবরাহ খুবই কম, যার ফলে এগুলোর দাম ও আভিজাত্য দুটিই এখন আকাশচুম্বী।
ব্যবসায়ীরা আশা করছেন, বর্ষা বাড়ার সাথে সাথে নদীতে ইলিশের ঝাঁক আরও বেশি ধরা পড়বে। তখন বাজারে সরবরাহ বৃদ্ধি পেলে বড় ইলিশের দামও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে। তবে আপাতত সীমিত সরবরাহ ও অতিরিক্ত চাহিদার কারণে বড় আকারের ইলিশ সাধারণ ক্রেতাদের সাধ ও সাধ্যের বাইরে রয়ে গেছে।
জুলাই ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।