আগৈলঝাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ উদযাপিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৬ নভেম্বর, ২০২৬ ১০:০৮ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ উদযাপিত

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সভাপতিত্বে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) শিকদার হাফিজুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, খামারী শহিদুল ইসলাম, রিমন শিকদার, বাদল দত্ত প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।