এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় আদালত পাড়ায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আদালতের কার্যক্রম শুরুর সময় হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও পথচারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং অনেকে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকেন।
ঘটনার পরপরই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।