এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দিতে ইউনিটে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেখানে দায়িত্ব নেওয়ার আগেই প্রাণঘাতী ডেঙ্গু কেড়ে নিল তরুণ এক চিকিৎসকের প্রাণ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. আঁচল রায় নামের ওই চিকিৎসক।
রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ডা. আঁচল রায় ছিলেন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল ও সহকর্মীদের সূত্রে জানা যায়, ডা. আঁচল রোগীদের সেবায় সবসময় নিবেদিতপ্রাণ ছিলেন। অসুস্থ হওয়ার আগের দিনও তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করেছেন এবং রোগীদের সেবা দিয়েছেন। চরম এক ট্র্যাজেডির বিষয় হলো, পরদিনই তাঁর হাসপাতালের ডেঙ্গু ইউনিটে দায়িত্বভার গ্রহণের কথা ছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই তিনি নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হন।
শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ডা. আঁচল রায়ের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী এবং দেশের চিকিৎসক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক, শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন চিকিৎসক সমাজ ও তাঁর সহপাঠীরা।
জুলাই ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।