এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভূমি অফিসে সাধারণ মানুষ প্রকৃতপক্ষে কেমন সেবা পাচ্ছেন এবং কোনো ভোগান্তি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না—তা সরেজমিনে দেখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। নিজের পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার ছদ্মবেশে আকস্মিকভাবে ভূমি অফিস পরিদর্শন করেছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বোরকা পরে সাধারণ নাগরিকের বেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন জেলা প্রশাসক। সেখানে তিনি একজন সাধারণ সেবাগ্রহীতার মতো লাইনে দাঁড়িয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন জেলা প্রশাসক। সেবা পেতে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ দাবির মতো ঘটনার মুখোমুখি হতে হচ্ছে কি না—সে বিষয়ে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শোনেন তিনি। একই সঙ্গে ভূমি অফিসের সার্বিক পরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ও কাজের গতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
সরেজমিন পর্যবেক্ষণ শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জেলা প্রশাসক নির্দেশ দেন, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও দ্রুততম সময়ে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
ব্যতিক্রমী এই পরিদর্শন প্রসঙ্গে ডিসি ফরিদা খানম বলেন, “আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রেই সেবার প্রকৃত চিত্র পুরোপুরি বোঝা যায় না। সাধারণ মানুষ সেবা নিতে এসে বাস্তবে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, তা নিজের চোখে দেখতেই সেবাগ্রহীতার পরিচয়ে এখানে আসা।”
তিনি আরও বলেন, “ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং নাগরিকরা যাতে কোনো প্রকার ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ ধরনের সরেজমিন তদারকির মাধ্যমে বাস্তব অবস্থা জানা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হয়।”
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিসেবা আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করতে আনুষ্ঠানিক তদারকির পাশাপাশি মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক ও গোপন পরিদর্শন অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ২৭, ২০২৬
সেপ্টেম্বর ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।