এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ সংস্কার এবং দ্রুত এর স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার বিকেলে মিরপুর-১ নম্বরে অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।
পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আশা করছি, এই অনুদানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত সংস্কার করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ও মূল্যবান চিকিৎসাসামগ্রী কিনে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রম আবারও চালু করা যাবে।”
প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিগত অর্ধশতাব্দী ধরে এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষকে নিঃস্বার্থভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছে। তাদের সেবার বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই। তাই সরকারের পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির সুরক্ষায় একটি মজবুত ও শক্তিশালী স্থায়ী অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাণ্ডব চালায়। তারা কেন্দ্রের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মূল্যবান মালামাল ও চিকিৎসাসামগ্রী লুট করে। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো গুঁড়িয়ে দেয়।
এ বর্বরোচিত ঘটনার পর রাজধানীর শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।