এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে নিজের অবস্থানের কথা তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মন্তব্য করেছেন, দেশের মানুষ এনসিপিকে জামায়াতে ইসলামীর একটি অংশ হিসেবেই মনে করে। একই সঙ্গে তিনি দলটির বর্তমান কর্মকাণ্ড ও দ্বিমুখী নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
১৯ এপ্রিল একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জিএম কাদের বলেন, ‘হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে কেন লেগেছে? আমার ধারণা, তারা আমাদের ভোটব্যাংক দখল করতে চায়। তারা সম্ভবত মনে করছে, আওয়ামী লীগের ভোটব্যাংক পাওয়া কঠিন, বিএনপির ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। আর এনসিপিকে সাধারণ মানুষ জামায়াতের অংশ বলেই বিবেচনা করে।’
এনসিপির বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে জাপা চেয়ারম্যান বলেন, ‘তাদের কথাবার্তায় বড় ধরনের দ্বিমুখী নীতি (ডাবল স্ট্যান্ডার্ড) দেখা যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এখন সারা দেশে খুঁজছে কে কোথায় আছেন। তাদের বক্তব্য অনুযায়ী, এনসিপিতে যোগ দিলে সব দোষ মাফ, আর বাইরে থাকলে তারা দোসর বা অপরাধী—যাদের ফাঁসি হওয়া উচিত। এই ধরনের অবস্থান মানুষ ভালোভাবে দেখছে না।’
জিএম কাদের মনে করেন, অভ্যুত্থানের সময় তরুণ প্রজন্মের মধ্যে যে আবেগ ও প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ধরে রাখতে এনসিপি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘মানুষ তাদের প্রতি প্রথমে আগ্রহী হয়েছিল কারণ তারা নির্লোভ ছিল। দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চেয়েছিল। কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে, অন্যদের মতো তারাও ক্ষমতার লোভে অন্ধ হয়ে পড়ছে।’
টকশোতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়টিও অকপটে স্বীকার করেন জিএম কাদের। তবে কবে কথা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
শেখ হাসিনার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। তবে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, কুশল বিনিময় হয়েছে। তিনি কেমন আছেন, ভালো আছেন—এসব নিয়েই কথা হয়েছে।’
শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন কি না বা আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জিএম কাদের স্পষ্ট জানিয়ে দেন, ‘উনার সঙ্গে আমার কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। শুধু সৌজন্যমূলক আলাপ হয়েছে।’
জুলাই ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।