এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সানজিদা ইসলাম তুলি একজন সমাজকর্মী এবং মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন তিনি। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তিনি গুম-বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তার নেতৃত্বে ‘মায়ের ডাক’ সংগঠনটি গুম হওয়া পরিবারের সদস্যদের ন্যায়বিচারের দাবিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে তুলে ধরেছে।
বিএনপির রাজনীতিতে তুলির সম্পৃক্ততা নতুন হলেও তরুণ প্রজন্মের কাছে তিনি বেশ জনপ্রিয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান বিজয়ী হন এবং তুলি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৮৩ হাজার ৩২৩ ভোট পান। তবে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সে সময় তিনি পুনঃনির্বাচনের দাবি জানিয়েছিলেন।
মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে আপসহীন কণ্ঠ হিসেবে পরিচিত সানজিদা ইসলাম তুলির এই মনোনয়ন দলের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ফেব্রু ১৩, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।