এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি মন্দিরের সামনে পুণ্যার্থীদের ভিড়ে নিয়ন্ত্রণহীন ট্রাক উঠে গিয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরের বাইরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নবরাত্রি উপলক্ষে শীতলা মাতা মন্দিরে গভীর রাতেও বিপুলসংখ্যক ভক্তের সমাগম ছিল। চিনোরের দিক থেকে আসা ধানের বস্তাবোঝাই একটি ট্রাক ঢালু রাস্তায় নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই এলাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে সরাসরি পুণ্যার্থীদের ভিড়ে ঢুকে পড়ে। এরপর ট্রাকটি মন্দিরের প্রধান ফটক ও সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পরপরই ৩৯ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা ১৫ জনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও গুরুতর আহত হয়েছেন।
গোয়ালিয়রের জেলা কালেক্টর রুচিকা চৌহান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। উৎসব ঘিরে নিষেধাজ্ঞা ও পুলিশের তল্লাশিচৌকি থাকা সত্ত্বেও ট্রাকটি কীভাবে মন্দির প্রাঙ্গণে ঢুকল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে নিহত ১৭
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন মণ্ডপে দেবীদর্শনে উপচে পড়া ভিড় ও বৃষ্টির কারণে পদদলিত হয়ে অন্তত ১৭ জন দর্শনার্থী নিহত হন। গিরিশ পার্ক থানা এলাকার ওই মণ্ডপে পদদলনের ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরপর দুই রাজ্যে ধর্মীয় উৎসবকে ঘিরে এমন মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অক্টোবর ১০, ২০২৬
অক্টোবর ৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।