এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও বিশিষ্ট অধিকারকর্মী তুষার গান্ধীকে আটক করেছে মুম্বাই পুলিশ। দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাকে আটক করা হয়। এ সময় তার সংগঠনের বেশ কয়েকজন সহযোগীকেও হেফাজতে নেয় পুলিশ।
শনিবার বিকেলে মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে এই সংহতি সমাবেশ আয়োজনের পরিকল্পনা ছিল। সেখানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই বাধার মুখে পড়েন তিনি।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধীকে আটক করে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে। তবে তুষার গান্ধীর ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় দাবি করা হয়, পুলিশ তাকে গ্রেপ্তার করে কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
এছাড়া একই কর্মসূচিতে অংশ নেওয়ার পথে সংগঠনটির সহসভাপতিসহ আরও কয়েকজন নেতা-কর্মীকে আন্ধেরি এলাকা থেকে আটক করে এমআইডিসি থানায় নিয়ে যায় পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি; পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাদের সাময়িক আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তুষার গান্ধী। সেখানে তিনি মুম্বাইবাসীকে শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
পুলিশের দাবি, নির্ধারিত কর্মসূচি আয়োজনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। অনুমোদনহীনভাবে কর্মসূচি আয়োজনের চেষ্টা করায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ঢালিউড | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।