ভারতজুড়ে প্রতিবাদের আহ্বান কেরালার সেই ফাতেমা তাহলিয়ার

অনলাইন ডেস্কঃ
১০ অক্টোবর, ২০২৬ ৫:২৫ পিএম
শেয়ার করুন:
ভারতজুড়ে প্রতিবাদের আহ্বান কেরালার সেই ফাতেমা তাহলিয়ার

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন দেশটির কেরালা রাজ্যের তরুণ রাজনীতিবিদ ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) নেত্রী ফাতেমা তাহলিয়া। ভোট চুরির অভিযোগ তুলে এ আন্দোলনের সমর্থনে ভারতের প্রতিটি প্রান্তে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় ফাতেমা তাহলিয়া ভারতীয় জনগণের উদ্দেশে বলেন, প্রতিবাদের কেন্দ্রবিন্দু ‘যন্তর মন্তর’ যেন এখন দেশের প্রতিটি রাজপথেই দৃশ্যমান হয়। ভোট চুরির মতো গুরুতর অনিয়মের বিরুদ্ধে দেশের কোনো সড়ক যেন নীরব না থাকে। তিনি দেশের প্রতিটি প্রান্ত থেকে একযোগে প্রতিবাদের জোরালো আওয়াজ তোলার আহ্বান জানান।

গণতন্ত্র রক্ষায় সোচ্চার হওয়ার তাগিদ দিয়ে তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান পরিস্থিতিতে নীরব থাকা কোনো সমাধান বা বিকল্প হতে পারে না; গণতন্ত্রের প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। তাই ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সাংবিধানিক অধিকার সুরক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান এই নেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।