এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহারাষ্ট্রের কল্যাণ শহরের আইডিয়াল কলেজ অব ফার্মেসিতে মুসলিম তিন শিক্ষার্থীর খালি ক্লাসরুমে নামাজ আদায়কে কেন্দ্র করে বুধবার দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিরিবিলি একটি ফাঁকা কক্ষে তিন শিক্ষার্থী নামাজ পড়ছিলেন। এসময় একজন ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিলে তা বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কয়েক কর্মীর নজরে আসে। পরে তারা কলেজে গিয়ে প্রতিবাদ জানায়।
উত্তেজনা বাড়তে থাকলে তিন শিক্ষার্থীকে জনসমক্ষে ‘কান ধরে ওঠবস’ করানো হয় বলেও দাবি করেছেন উপস্থিত কয়েকজন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই কলেজ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে।
কলেজের নীতিমালা অনুসারে ক্যাম্পাসে কোনো ধর্মীয় আচার বা কর্মকাণ্ড নিষিদ্ধ—এই বিধি লঙ্ঘনের অভিযোগে শিক্ষার্থীদের তলব করা হয়। পরে তারা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।
উত্তেজনা ছড়ালেও কোনো সহিংসতা ঘটেনি। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়তা করে।
কলেজ প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।