এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈধ কোনো ভ্রমণ নথি বা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে নেপালে প্রবেশের চেষ্টাকালে এক মার্কিন নাগরিককে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ‘সশস্ত্র সীমা বল’ (এসএসবি)।
আটক ব্যক্তি নিজের নাম জর্ডান ব্রাউন (৩৬) বলে পরিচয় দিয়েছেন। তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং মার্কিন নৌবাহিনীর (ইউএস নেভি) সাবেক কর্মকর্তা হিসেবে দাবি করেছেন।
যেভাবে আটক করা হলো:
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, গত রোববার সোনৌলি থানার আওতাধীন মৈনিহওয়া এলাকার ৫১৬ নম্বর সীমান্ত পিলারের কাছে নিয়মিত টহল দিচ্ছিল এসএসবির ২২তম ব্যাটালিয়ন। এ সময় ব্রাউনকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখে জওয়ানরা তাঁকে থামার সংকেত দেন। তবে তিনি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
ভ্রমণের অদ্ভুত বিবরণ:
মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ জানান, আটকের সময় ব্রাউনের কাছে কোনো পাসপোর্ট বা বৈধ পরিচয়পত্র ছিল না। জিজ্ঞাসাবাদের মুখে ব্রাউন জানান, তিনি প্রথমে পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তাঁর পাসপোর্টটি হারিয়ে যায়। এরপর কোনো রকম বৈধ নথি ছাড়াই সমুদ্রপথে তিনি প্রথমে শ্রীলঙ্কা যান এবং সেখান থেকে ২০২৫ সালের ২ নভেম্বর ভারতে প্রবেশ করেন। ভারতে ঢোকার পর তিনি বেশ কিছুদিন গোয়ায় বসবাস করেন। পরবর্তীতে সেখান থেকে বেঙ্গালুরু হয়ে উত্তর প্রদেশের সোনৌলি সীমান্তে পৌঁছান, যাতে কোনো রকম বৈধ নথি ছাড়াই নেপালে প্রবেশ করতে পারেন।
আইনি পদক্ষেপ:
আটকের পর তল্লাশি চালিয়ে ব্রাউনের কাছ থেকে নগদ ৩১ হাজার ৪৬০ ভারতীয় রুপি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসএসবির সহকারী কমান্ড্যান্ট প্রিয়া যাদব জানান, এসএসবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা ব্রাউনকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাঁকে সোনৌলি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বৈধ নথিপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ২১ ও ২৩ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বর্তমানে তাঁর দেওয়া সব তথ্যের সত্যতা যাচাই করছে।
মিয়ানমারের বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ: ৬ বিদেশি নাগরিককে আদালতে পেশ
এদিকে পৃথক এক ঘটনায়, মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ড্রোন ও সামরিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ ইউক্রেনীয় এবং এক মার্কিন নাগরিককে গত ৩ জুলাই দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
এনআইএর দাবি, অভিযুক্তরা পর্যটক ভিসায় ভারতে এসে মিজোরাম সীমান্ত দিয়ে মিয়ানমারে প্রবেশ করেন। সেখানে তাঁরা মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী দলগুলোকে সামরিক ড্রোন পরিচালনা ও যুদ্ধকৌশলের প্রশিক্ষণ দেন। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এই বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থা। বর্তমানে অভিযুক্তরা বিচারিক হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।