এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির পূর্বনির্ধারিত সব ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নেতাকর্মীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সম্মেলনের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
সম্প্রতি দলীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌর বিএনপির আওতাধীন ৯টি ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ গত ৭ জুলাই শুরু হয়ে আগামী ২৪ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে নেতাকর্মীদের যাতায়াত, সম্মেলনস্থলের প্রস্তুতি এবং সার্বিক আয়োজন ব্যাহত হওয়ায় নির্ধারিত কর্মসূচিগুলো সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, বৈরী আবহাওয়ার কারণে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের স্বাভাবিক উপস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সবার নিরাপত্তা ও সুস্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তাই সম্মেলনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে।
তারা আরও জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই সম্মেলনের নতুন সময়সূচি ও তারিখ ঘোষণা করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।