এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবার মানোন্নয়নের লক্ষ্যে ভাঙ্গা থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের দুই অতিরিক্ত ডিআইজি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী ও অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সিদ্দিকুর রহমান ভাঙ্গা থানায় উপস্থিত হয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন এ দুই কর্মকর্তা থানার সার্বিক কার্যক্রম, নথি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত থেকে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন পুলিশি কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করেন।
পরিদর্শনকারী অতিরিক্ত ডিআইজিদ্বয় মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাজের খোঁজখবর নেন। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের মনোবল চাঙ্গা রাখা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধি এবং এলাকায় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ২১, ২০২৫
অক্টোবর ১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
বরিশাল | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।