এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা প্রায় দুই থেকে তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানাধীন নতুন বাসস্ট্যান্ডের ২ নম্বর সড়কের পাশে মো. সিরাজুল ইসলামের মালিকানাধীন টায়ারের গুদামে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ গুদামটিতে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল পৌনে ১০টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে গুদামে রক্ষিত বিপুল পরিমাণ টায়ার পুড়ে প্রায় ২ থেকে ৩ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।