এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নতুন স্বপ্ন, প্রত্যাশা আর তরুণ প্রাণের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের ঐতিহ্যবাহী সদরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ। উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণিতে সদ্য ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও জমকালো নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় কলেজ মাঠে নির্মিত সুবিশাল প্যান্ডেলে এ মনোজ্ঞ অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ এনামুল হক।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী আহম্মেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান জনি এবং ইংরেজি বিভাগের প্রভাষক সৈয়দ আমিনুল হক। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা রক্ষা এবং একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শামীম শিকদার, সহ-সভাপতি শাহীন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. হাসান সরদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরব, মো. তুষার মাহমুদসহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও নেতৃবৃন্দ।
শিক্ষা উপকরণ বিতরণ ও ব্যতিক্রমী শপথ গ্রহণ
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলেজের পক্ষ থেকে তাদের হাতে প্রসপেক্টাসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নবীনদের শপথ পাঠ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ এনামুল হকের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীরা প্রসপেক্টাসে মুদ্রিত ‘শপথ বাক্য’ পাঠ করেন। শিক্ষাজীবনের প্রারম্ভেই শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের অঙ্গীকারে আবদ্ধ হওয়ার এ উদ্যোগ নবীনদের মাঝে গভীর অনুপ্রেরণা ও উদ্দীপনার সৃষ্টি করে।
শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, নবীনদের কোলাহল আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়; যার মধ্য দিয়ে নবীনদের কলেজজীবনের নতুন এক অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।
সেপ্টেম্বর ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।