এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পথচারীর পরিচয় ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহতের নাম আনোয়ার হোসেন (৪৯)। তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-ফরিদপুর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় অজ্ঞাত একটি গাড়ি মহাসড়কে হাঁটতে থাকা আনোয়ার হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। পরে নিহতের পরিচয় শনাক্তের জন্য করিমপুর হাইওয়ে পুলিশের আবেদনের পর ফরিদপুর সিআইডির একটি দল ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে।
পরিচয় শনাক্ত হওয়ার পর পুলিশ নিহতের স্বজনদের বিষয়টি জানিয়েছে। বর্তমানে তার মরদেহ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় করিমপুর হাইওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।