ফরিদপুরে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
১ অক্টোবর, ২০২৬ ৮:০৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সত্য সুন্দর প্রকাশে—চ্যানেল আই আটাশে’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ফরিদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু, পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, তরিকুল ইসলাম হিমেল, এম আহমেদ নিজাম, কবি শফিক ইসলাম, গোবিন্দ বাগচি মৃন্ময়, আব্দুর রাজ্জাক রাজা ও মোহাম্মদ সামাদ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজ খান বাদল।

বক্তারা চ্যানেল আইয়ের দীর্ঘদিনের অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা বলেন, বৈচিত্র্যময় অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল আই দেশের দর্শকদের মাঝে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। একই সঙ্গে তারা চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।