এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, এনজিওগ্রামে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে তার এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ বিকেলে তার হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানেই তার সব ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিবারের ওই সদস্য আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ সময় তিনি মন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।