এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি পলিথিন কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের একটি লুণ্ঠিত পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (৫ জুলাই) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় সংলগ্ন জলাপট্টি এলাকার একটি পলিথিন কারখানায় অভিযান চালায়। অভিযান চলাকালে কারখানার একটি মেশিনের নিচে প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় এই পিস্তলটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর থানা থেকে লুণ্ঠন করা হয়েছিল।
অস্ত্রটি লুণ্ঠন ও লুকিয়ে রাখার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত পিস্তলটি আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
ভারত | ২০ আগস্ট, ২০২৬
বিনোদন | ২০ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।