এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"সাংবাদিকতার অগ্রযাত্রায় ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বই আমাদের অঙ্গীকার"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম প্রেসক্লাব চত্বরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলীকদম প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান-২০২৬ খ্রি.। আজ ০৫ জুলাই ২০২৬ খ্রি. (রোজ রবিবার) বিকাল ৩.০০ ঘটিকায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলীকদম প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম।
অনুষ্ঠানে আলীকদম প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে পার্বত্য জনপদের উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরার জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
আলীকদম প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
জুন ১২, ২০২৬
ডিসেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।