এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গেল বছরের স্বশস্ত্র কুকিচিংদের তান্ডবের ঘরবাড়ী ছেড়ে কর্মহীনভাবে বসবাস রত থানচি রুমা উপজেলা সীমান্তে এলাকার ছিন্নমূল ও অসহায় বম সম্প্রদায়ের শতাধিক পরিবারকে খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালনের উপলক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী দিল সেনাবাহিনী।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১২টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা বম পাড়া প্রাঙ্গনের এ খাদ্য সামগ্রী ঔসব পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
দি ম্যাজেস্টিক টাইগারস এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী প্রতি পরিবারকে চাউল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডার।
অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্তিষ্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে শুভ বড় দিন উৎসব টি পালন করবো।
বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক বলেন, চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।
ফেব্রু ১৯, ২০২৫
মার্চ ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।