এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দিনভর চলা তাণ্ডবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী। তার অভিযোগ, সারা দেশ থেকে আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার ও সন্ত্রাসীরা বর্তমানে টুঙ্গিপাড়ায় অবস্থান করছে এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্যও হুমকি দেওয়া হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে এমপি এস এম জিলানী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ইতোমধ্যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে; এমনকি লাইভেও তারা এ কথা বলছে। আমরা বিষয়টি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এখন আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। আমাদের কর্মীদের বললে তারাও সশস্ত্র অবস্থায় যাবে, তখন তো মানুষ মারা যাবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এস এম জিলানী জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা জসিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ সেখানে ভেঙে পড়েছে এবং বর্তমানে তারা সরকারি স্থাপনাগুলো রক্ষার চেষ্টা করছে।
বিএনপি একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্র নিয়ে হামলা করে মানুষ হত্যা করা তাদের পক্ষে সম্ভব নয়। একইভাবে একটি গণতান্ত্রিক সরকারও পুলিশ দিয়ে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
এমপি জিলানী আরও বলেন, ‘জাতি দেখছে যে আওয়ামী লীগ কত নৃশংস; আগেও করেছে, এখনো করছে। এখন টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। শুধু যে দলীয় কার্যালয়ে তা নয়, বাজারে অনেক নিরীহ দোকানদারের দোকানেও আগুন দেওয়া হয়েছে।’
ঘটনার প্রেক্ষাপট
আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে দলটি ও এর সহযোগী সংগঠনগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিই ছিল তাদের প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল, যাতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পরবর্তীতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অক্টোবর ১১, ২০২৬
নভেম্বর ২, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।